বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ। এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক আনিস সুমনসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হুসাইন বিন আফতাব। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।”
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে অবিচল থাকা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব। ইফতার মাহফিলে শ্যামনগরের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com