বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

শ্যামনগর প্রেসক্লাবে শায়খ ড. আব্দুস সালাম আযাদী সহ ২ জন কে সম্মাননা স্বারক প্রদান

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান কিউএনএস ও টিভিঅনইউকে এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদী ও বিকন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ গোলাম সরোয়ার( সাবেক সেনা সদস্য) কে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মত বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঐ সম্মাননা স্বারক উঠিয়ে দেয়া হয়। প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গণি, সমাজসেবক আব্দুল জলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লাহসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা। প্রেস ক্লাবে পৌছানোর পর যুক্তরাজ্যে বসবাসরত ইসলামী এ চিন্তাবিদ ও আলোচক সহ অতিথিদের কে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, মানুষকে জাগিয়ে তোলার মন্ত্র সাংবাদিকতার মধ্যে নিহিত। অহিংস নীতির ভিত্তিতে সুন্দর বসবাস উপযোগী সমাজ গঠন সম্ভব-উল্লেখ করে তিনি আরও বলেন হিংসা-বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা দিয়ে বিশ্ব কে জয় করা সম্ভব। উপকুলীয় জনপদে বসাবসরত মানুষের জীবনমানসহ লোকচক্ষুর অন্তরালে পড়ে যাওয়া বিষয়গুলোকে সংবাদের প্রতিপাদ্য করার পরামর্শ দেন। এছাড়া যেকোন বিষয়ে প্রভাবমুক্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপরও গুরুত্বারোপ করেন তিনি।
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোঃ ছবিলার রহমানের ছেলে ড. আব্দুস সালাম আযাদী রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরবর্তীতে তিনি মালেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় ও মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ২০০২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। বিশ্বের বিভিন্ন দেশে তিনি ইসলামী বিষয়ের মুখ্য আলোচক হিসেবে অংশ নিয়ে থাকেন। এছাড়া যুক্তরাজ্যে তার প্রতিষ্ঠিত গনমাধ্যম প্রতিষ্ঠানসহ বিভিন্ন চ্যানেলের অতিথি আলোচক হিসেবেও তিনি অংশ নেন। শ্যামনগরের উপকূলীয় এলাকায় মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন স্থানে সুপেয় খাবার পানি সরবরাহ, নলকূপ স্থাপন, গরিব অসহায় পরিবারদের ফুড প্যাকেজ, ঈদ প্যাকেজ,আর্থিক সহায়তা করে সবার কাছে প্রিয়মূখ হিসেবে পরিচিত পেয়েছেন ড. আব্দুস সালাম আযাদী। ২ জন সংবর্ধিত অতিথি সহোদর ভাই। তাদের অপর ভাই আব্দুস সামাদ ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ সুমন, শেখ আফজালুর রহমান, শেখ আবু সাঈদ, আবু কওছার, সরদার সিদ্দিক, মিজানুর রহমান, অনাথ কুমার মন্ডল, উৎপল মন্তল, আনোয়ারুল ইসলাম, বাবলুর রহমান, আশিকুর রহমান, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, বিলাল হোসেন, সাহেব আলী, বাদশা ও তপন কুমার বিশ্বাস প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com