বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সংকট দূরীকরণের দাবিতে শ্যামনগরে জলবায়ু ধর্মঘট

ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সংকট দূরীকরণের দাবিতে শ্যামনগরে জলবায়ু ধর্মঘট করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস জলবায়ু ধর্মঘটপালন করে।

এসময় জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় তরুণ জলবায়ু আন্দোলনকারীরা।

বক্তরা বক্তব্যে বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে এবং দিনদিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা পৃথিবী দিন দিন বসাবাসের অযোগ্য হয়ে পড়ছে। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগ, বন রক্ষা করার আহবান এবং উন্নত দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতি পূরনের দাবি করা হয় এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে। শান্তিপূর্ণ কর্মসূচিতে জলবায়ু কর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পোস্টার প্রদর্শনের মধ্য দিয়ে জলবায়ু সুবিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com