বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরনে নারী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরনের পর স্ট্রোকে আক্রান্ত হয়ে অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানার (২০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪মার্চ) ভোররাত ৩টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে নীজ বাড়িতে এই ঘটনা ঘটে।

রাজিয়া লক্ষীনাথপুর গ্রামের নূর আলী সরদারের মেয়ে।

তার পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি সাতক্ষীরার খবরকে জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। গতকাল ১৩ই মার্চ রাত ১০দিকে সে একটি পুত্র সন্তান প্রসব করে। পরে রাত তিনটায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে একপর্যায়ে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয় রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ভোর চারটা দিকে তার মৃত্যু হয়।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় রাজিয়ার। সবশেষ অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিল সে। একবার ভুটানে খেলতে গিয়েছিল সে। তবে কিছুদিন আগে তার পরিবার থেকে তাকে বিয়ে দেয়া হয়। এজন্য গেল একবছর খেলার বাইরে ছিল সে। তার অকাল মৃত্যুর খবরে আমরা সকলে শোকাহত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com