বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সমস্ত ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতেই হবে:চিশতি

নিজস্ব প্রতিনিধি:  কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে  জনসভা সফল করতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় বিএনপির উপজেলা কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা ৪ আসনের সাংগঠনিক টিম প্রধান পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি। এ সময়  তিনি বলেন-সকল ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতেই হবে। এখন থেকে একটি শ্লোগান হবে আর সেটি হবে জননেতা তারেক রহমানের শ্লোগান। শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্লোগান। এখন নেতা নির্ধারণ হবে ওয়ার্ড পর্যায়ের কর্মীদের মাধ্যমে সুতরাং আমি অমুক নেতার, সে তমুক নেতার শ্লোগান শুনতে চাইনা। আজ যেমন কালিগঞ্জের সকলে একটি টেবিলে বসেছি, তেমনি আগামী দিনেও এক টেবিলে বসে সম্পুর্ন গনতান্ত্রিক ভাবে কমিটি গঠন পর্যন্ত কাজ করতে হবে। জননেতা তারেক রহমান আমাদের সেই বার্তা দিয়েছেন এবং দলকে আপন মনে সাজাচ্ছেন। এসময়ে শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামানসহ বিএনপি ও সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে আগামী ২৫ ফেব্রুয়ারীর সমাবেশ সফল করতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি গ্রহনের তাগিদ দিয়েছেন সাংগঠনিক টিমের প্রধান আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com