শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সরকারি গাছ কাটার অভিযোগে কালিগঞ্জে প্রেরণা’র নির্বাহী পরিচালকের কারাদন্ড ও জরিমানা

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জেলা পরিষদের গাছ কাটার অভিযোগে বেসরকারি সংস্থা প্রেরণা’র নির্বাহী পরিচালক ও স্থানীয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা গোস্বামীকে (৪৫) কারাদন্ড প্রদান করা  হয়েছে। এ সময় তাকে জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শর্মিষ্ঠা সরকার জানান, উত্তর কালিগঞ্জে ওয়াপদা অফিসের পাশে জেলা পরিষদের ডিসিআরকৃত জায়গায় ঘেরাবেড়া দিয়ে সেখানে মেহগনিসহ কয়েকটি গাছ কর্তন করে প্রেরণা এনজিও’র লোকজন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ঘটনাস্থলে যেয়ে গাছ কাটার অনুমতি না থাকার বিষয়টি জানতে পেরে গাছ কাটা বন্ধ করতে বলেন। গাছ কাটা অব্যাহত রাখায় পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস সেনা সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রেরণা’র নির্বাহী পরিচালক সম্পা গোস্বামীকে ১শ’ টাকা জরিমানা ও দুই দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com