বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই : উপদেষ্টা নাহিদ

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান নাহিদ ইসলাম।

তথ্য উপদেষ্টা জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। সেইসঙ্গে সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে সাটডাউনের কর্মসূচি ইলেকট্রনিক মিডিয়া কোনো তথ্য প্রচার করেনি। কেন করতে পারিনি সেটাও জানি। এসময় ডিএফপির পত্রিকায় প্রচারের সংখ্যায় স্বচ্ছতা আনা হবে বলেও জানান নাহিদ।

তথ্য উপদেষ্টা বলেন, সামনের দিকে তাকাতে চাই, কীভাবে সাংবাদিকতা পেশাদারিত্বে নেওয়া যায়। তরুণরা এই পেশা নিয়ে উদ্বিগ্ন। মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রয়োজন।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়সিফসহ সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com