শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাংবাদিক ইলিয়াস হোসেন’র পিতার মৃত্যু : তালা রিপোর্টার্স ক্লাবের শোক

তালা প্রতিনিধি: দৈনিক যায়যায়দিন এবং খুলনাঞ্চল পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সহ-সম্পাদক এবং বিশিষ্ট ঠিকাদার ইলিয়াস হোসেন’র পিতা মো. ইব্রাহিম শেখ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তালা উপশহরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও একমাত্র ছেলে সাংবাদিক ইলিয়াস হোসেনসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। এদিন এশার নামাজের পর তালা বাজার কাছেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জানাজা নামাজ শেষে শোকাবহ পরিবেশে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। জানাজা নামাজে সাংবাদিক, ঠিকাদার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইব্রাহিম শেখ দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, সাংবাদিক ইলিয়াস হোসেন’র পিতা ইব্রাহিম শেখ’র মৃত্যূতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সহ-সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপী, নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস.আর আওয়াল, সিনিয়র সদস্য পি.এম. গোলাম মোস্তফা, জয়দেব চক্রবর্তী, মিজানুর রহমান, বাবলুর রহমান, শাহিনুর রহমান, ফারুক সাগর, গোলাম রাব্বানী, শেখ সিদ্দিক, আরিফ বিল্লাহ,  রিপন হুসেইন ও বাহারুল ইসলাম প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com