শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাংবাদিক এ.কে. হিরুর স্মরণসভা

ডেস্ক রিপোর্ট: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক হিরুর (এ.কে. হিরু) স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার দক্ষিণ শাহাজাতপুরে সাংবাদিক হিরুর নিজ গ্রামের শেখ পাড়া দাখিল মাদ্রাসার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সামাজিক উন্নয়ন সংস্থা বিকিরণের কো-চেয়ারম্যান শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ তানভীর ইসলাম তমালের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিকিরণের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ আব্দুল খালেক হিরুর স্ত্রী গুলশান সুলতানা, হিরুর ভাইপো ও বিকিরণের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহসান হাবিব টিপু।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, খেসরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, খেসরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. কওসার সরদার, বীর মুক্তিযোদ্ধা গোলদার গফুর মোড়ল, অ্যাড. রবিউল ইসলাম, বিকিরণ’র সভাপতি শেখ মারুফ হোসেন মিন্টু, সাংবাদিক শেখ আব্দুস সামাদ ও শেখ আহসানুর রহমান রাজীব।

দোয়া পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা শামসুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com