বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এইচএম শফিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ও দৈনিক দিনকাল প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু।

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি প্রবীর কুমার জয়, প্রেসক্লাবের সিনিয়র সদস্য এসএম লোকমান হেকিম, একে আজাদ, এসএম নজরুল ইসলাম, গাজী অলিউল্লাহ, তপন পাল, খায়রুল ইসলাম, আব্দুস সবুর আল আমিন, মনিরুল ইসলাম, পবিত্র কুমার মন্ডল, কামরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার, সরদার ফরিদ আহমেদ, আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অনিয়ম, দুর্নীতি, মাদকসহ নানা অসঙ্গতি তুলে ধরেন। অথচ বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে কপিলমুনি প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com