শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিককে ১০ দিনের কারাদন্ড!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো রাসেল এ রায় প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা গেছে , মঙ্গলবার সকালে  তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্ণীতির তথ্য সংগ্রহ করতে  যায় সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারির রুপ নেয়। এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।

তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপ্লেক্স ভবণের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কোনো কিছু বুঝে উঠার আগেই আমার মুখে ঘুষি মারে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতান কে ১০ দিনের সাজা প্রদান করেন।

সাংবাদিক টিপু সুলতান বলেন, কাজের মান খারাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগীতা না করে কাছে থাকা ছাতা দিয়ে মারতে শুরু করে। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন,  সরকারী কর্মচারীতে মারপিটের অপরাধে তাকে ১০দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এ দিকে ঘটনার পর পরই তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেনহ কর্মরত সকল সাংবাদিক বৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com