শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্র সমাবেশ, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের সংঙ্গীতা মোড় এলাকায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে এই সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
একই সাথে কালিগঞ্জসহ জেলার ৭টি উপজেলা পৃথক আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন ছাত্রদলের নেতা কর্মীরা।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সঞ্চালনায় এসব কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক দপ্তর সম্পাদক পলাশ প্রমুখ।

ছাত্র সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকার পতন করা হয়েছে। আগামীতে সকল ষড়যন্ত্র মোবাবেলা করে একটি সচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। অতীতের মত সকল আগামীতেও আন্দোলন সংগ্রামে ছাত্রদল রাজপথে থাকবে। এজন্য ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com