বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ

প্রেস বিজ্ঞপ্তি: বুধবার ৭ মে রোজ সকাল ১০ টায় সাতক্ষীরা অগ্রগতি রিসোর্ট প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহায়তায় এবং নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সম্মানীত অতিথি হিসেবে সদর উপজেলার আগরদাড়ি ইউপি চেয়ারম্যান এসএম কবির হোসেন মিলন ও তালা উপজেলার ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে মুল্যবান আলোচনা ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানীত সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মুল আলোচনায় ৭টি উপজেলা যুব ফোরাম প্রতিনিধিরদের পক্ষে সদর উপজেলার কর্ন বিশ্বাস, আশাশুনির মোঃ আসাদুল্লা আল মাসুদ, কলারোয়ার আব্দুস সাত্তার, কালিগঞ্জের মর্জিনা খাতুন, শ্যামনগরের ইব্রাহীম খলিল, দেবহাটার নুসরাত জাহান এবং তালার বন্দনা দেবনাথ স্থানীয় সমস্যা ভিত্তিক প্রশ্ন ও দাবী উত্থাপন করেন। এসময় নাগরিক প্লাটফর্মের সদস্যদের মধ্যে প্রথম আলো সাংবাদিক কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল ও নাজমূল আলম মুন্না, মীর খায়রুল আলম, মফিজুর রহমান, মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, সংগীত শিক্ষিকা শীলা রানী হালদারসহ অনেকে আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। আমন্ত্রীত নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যসহ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়। উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com