বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিবেশীয় বনায়ন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি রোধে বৃক্ষরোপনের চেয়ে উৎকৃষ্ট পদ্ধতি আর হতে পারে না। আমাদের এই অঞ্চলের বেড়িবাঁধ রক্ষা করার জন্য চর বনায়ন খুবই গুরুত্বপূর্ণ। বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড দূর করতে গাছের বিকল্প নেই। প্রয়োজনের তাগিদে গাছ কাটা হলেও আমাদের এই অঞ্চলের উপকূলীয় বেড়িবাঁধ গুলো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপণের হার বাড়াতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় এখানকার স্থানীয় জনগোষ্ঠী যে চর বনায়ন এর উদ্যোগ গ্রহন করেছে, আমি এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।” শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা তে ১ কিঃমিঃ চর বনায়ন উদ্বোধনে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম এসব কথা বলেন।
বুধবার (০৯ অক্টোবর)  শ্যামনগরের ১৭৫ নং দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওয়াপদা বেড়িবাঁধের ভাঙন কবলিত চরে বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় এবং স্থানীয় জনগোষ্ঠী, শাপলা সংঘের উদ্যোগে এই চর বনায়ন কার্যক্রমে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম। চর বনায়ন কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেন সবুজ সংহতি ও শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি।
উল্লেখ্য, ৭০ শতক জায়গায় প্রায় ৬০০০ পিচ সুন্দরবনের গরান, বাইন, খলিশা, কাঁকড়া ও কেওড়া সহ প্রভৃতি গাছের ফল রোপন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ সংহতি’র কার্যকরী সদস্য মো. আশরাফ হোসেন, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি’র যুগ্ম-আহ্বায়ক মো. আসাদুল্লাহ, পাখিমারা শাপলা সংঘের মো. নজরুল ইসলাম, মো. মোকছেদুর রহমান, মো. সৌরভ হোসেন, বারসিক এর কর্মসূচী কর্মকর্তা মো. মফিজুর রহমান, মারুফ হোসেন মিলন, যুব সংগঠক স.ম ওসমান গনী, স্থানীয় স্বেচ্ছাসেবক মো. রিপন হোসেন, শামীম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com