বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সংলাপ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ সক্রিয়করণে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স ব্লু ইকোনোমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করে।

সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক (পরিকল্পনা ও কর্মসূচি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার প্রনয় বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলাম।

সংলাপে জানানো হয়, ব্লু ইকোনোমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পটি সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা, খুলনা জেলার কয়রা এবং কক্সবাজার জেলার চকরিয়া ও মহেশখালী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকার জনগোষ্ঠী বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার ন্যায্যতা, বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com