শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহর গ্রেফতারে সাংবাদিকদের আল্টিমেটাম

সাতক্ষীরা: সাতক্ষীরায় ডাক্তার মোঃ হাফিজুল্লাহ’র গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫ টায় আশাশুনি উপজেলা পরিষদ সংলগ্ন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সামনে এই মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সহ সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম,দপ্তর সম্পাদক মাহবুবুল হাসনাইন টটুল, দীপঙ্কর কুমার মন্ডল, রেজাউল করিম ফুলবাবু, রনদা প্রসাদ মন্ডল, আলী আহসান স্বাধীন, আশরাফুল ইসলাম, হাবিবুল্লাহ বিলালী, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ও ভিডিও দেখে পুলিশ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের ওপর হামলার মূল হোতা কসাইখ্যাত ডাক্তার হাফিজুল্লাহ গ্রেপ্তার হয়নি। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দাবি জানাতে চাই যাতে দ্রুত সময়ের মধ্যে ডাক্তার হাফিজউল্লাহ সহ সকল আসামীরা গ্রেফতার হয়।

বক্তারা বলেন, আমরা এখন তার গ্রেফতারের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয় পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com