শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় নাতির হাতে দাদি খু*ন!

সাতক্ষীরা প্রতিনিধি: সকালের ভাত দিতে দেরি করায় নানিকে ছুরি দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত নাতি হানিফ জোয়াদ্দারের (২৫) বিরুদ্ধে। শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শালিখা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম সকিনা বিবি (৭০)। তিনি শালিখা গ্রামের মৃত কাউসার জোয়াদ্দারের স্ত্রী। অভিযুক্ত যুবক একই এলাকার মশিয়ার জোয়াদ্দার ও সকিনা বিবির মেয়ের সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, হানিফ মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে প্রায় তাদের বাড়িতে ঝামেলা হতো। শুক্রবার সকালে ভাত খাওয়ার জন্য তিনি তার নানি সকিনাকে বলতে থাকেন। এ সময় নানি ভাত দিতে দেরি করায় ক্ষুব্ধ হয়ে তাকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন সেই নাতি। এরপর ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী হানিফকে আটক করে পুলিশে খবর দেয়।

তালা থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন কালবেলা জানান, ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্ত হানিফকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com