বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিকতা ও মোজো বিষয়ক পাঠ্যধারা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পরিবেশ সাংবাদিকতা ও মোজো বিষয়ক পাঠ্যধারা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র এই পাঠ্যধারার আয়োজন করে। পাঠ্যধারায় মোজো বিষয়ে ধারণা দেন সিনিয়র সাংবাদিক আহসান রাজীব। তিনি বাংলাদেশে নিউ মিডিয়ার সম্প্রসারণ, মোবাইল সাংবাদিকতা, মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ, কনটেন্ট তৈরি ও এডিটিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেন।

এছাড়া পরিবেশ সাংবাদিকতা বিষয়ে ধারণা দেন গণমাধ্যম ব্যক্তিত্ব তানজির কচি। এসময় বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতা, পরিবেশ সাংবাদিকতার মানদ, বাংলাদেশে পরিবেশ সংক্রান্ত আইন সংকলন, পরিবেশ বিষয়ক উন্নতমানের সংবাদ তৈরি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশ নেন বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, খবরের কাগজের নাজমুস সাদাত জাকির, আমাদের সময়ের বিলাল হোসেন, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা টাইমসের হোসেন আলী, সংবাদ প্রকাশের রিজাউল করিম, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, খবরের কাগজের সুলতান শাহাজান, দ্য এডিটরস এর মেহেদী হাসান শিমুল ও জুবায়ের মাহমুদ, ভয়েস অব টাইগারের মিলন রুদ্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com