বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় বসতবাড়ি থেকে অর্ধশত কেউটে সাপ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে একটি বসতবাড়ি হতে প্রায় অর্ধশত কেউটে সাপ উদ্বার হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) উপকূলবর্তী ঈশ্বরপুর খগড়াহাট এলাকার মহিউদ্দীন সরদারের বাড়ি থেকে এ সাপ উদ্ধার হয়।

উপকূলে জলবায়ু নিয়ে কাজ করা স্বেচ্চাসেবী জান্নাতুল নাঈম জানান, তাদের পুরতন বাড়ি (দাদা বাড়ি) তার ছোট চাচার পরিবার বর্তমান বসবাস করে। ছোট চাচার ছেলের শখ কবুতর পোষা। কিন্তু প্রায় সময় অজানা কারণে কবুতর মারা যেতে দেখে। আবার অনেক সময় বিভিন্ন গর্তের মুখে মৃত কবুতর বা পালক ছড়ানো থাকতে দেখে। বিষয়টি আমাদের জানালে রবিবার স্থানীয় এক সাপুড়ে ডেকে আনা হয় তাদের বাড়িতে।

 এসময় সাপুড়ে বিভিন্ন আলামত দেখে সাপের উপস্থিতি বুঝতে পারে। এক পর্যায়ে গর্তের মুখের মাটি খোঁড়া হলে সেখানে দেখা মেলে ৪২টি ছোটবড় কেউটে সাপের। পরে আরও  খোঁজাখুজির পর বড় ২টি সাপ উদ্ধার হয়।

এছাড়া আরও কয়েকটি গর্ত রয়েছে, ধারণা করা হচ্ছে সেখানেও সাপ থাকতে পারে। তবে উদ্ধার হওয়া সাপগুলো হত্যা না করে বন ও পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জান্নাতুল নাঈম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com