শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় বিজিবির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করলেন সেঁজুতি এমপি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে শুভ উদ্বোধন করেন লায়লা পারভীন সেঁজুতি এমপি।

বুধবার(২৭ মার্চ) বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে ব্যাটালিয়ন অধিনায়কের সদর দপ্তরে বিশেষ দরবার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, ইফতার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বিজিবির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেজুতি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সভাপতিত্বে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তরের কর্ণেল মো. রেজাউল কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, জেলা ও দায়েরা জজ চাঁদ মো.আব্দুল আলিম আল রাজি, জেলা সিভিল সার্জন ডা. সুফিয়ান রুস্তম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলামসহ যশোর রিজিয়নের অধিনস্ত সেক্টর ও ইউনিটের সামরিক অফিসার, স্থানীয় প্রশাসন, পুলিশ, র‍্যাবের উদ্ধর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বিজিবির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে খুলনা সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তরের কর্ণেল মো. রেজাউল কবির পিবিজিএম বলেন, কঠিন মনোবল আর ধৈর্য নিয়ে সীমান্তের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে আসছে। চোরাচালান, মাদকদ্রব্য, অস্ত্র পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করে যাবে বিজিবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com