শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

 

সাতক্ষীরা প্রতিনিধি: ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার,জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা তুজ জোহরা, শিশু একাডেমির লাইব্রেরীয়ান
শেখ রফিকুল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য নিশ্চিত করতে হবে সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সাংস্কৃতিক বিকাশের জন্য দিতে হবে উপযুক্ত পরিবেশ। এগুলো শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীদের হাত ধরেই বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com