সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন টেরে দেস হোমস ফাউন্ডেশনের ম্যানেজার সুরোজিৎ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম।
ব্রেকিং দ্যা সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,
নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সাতক্ষীরার দূর্নীতি দমন কমিশনের সদস্য সাকিবুর রহমান বাবলা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, দেবহাটা সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন, পারুলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, সুশীল সমাজের প্রতিনিধি সাফায়েত হোসেন বাচ্চু, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্যা রেহেনা পারভিনসহ সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।









