শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ভাষা দিবস, মার্তৃভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ। এর আগে ভাষা শহীদদের স্মরণে সকল শহীদ মিনার চত্বর মুখরিত হয়ে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…গানের সুরে। পাশাপাশি মাইকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। রাত ১২টা ১ মিনিটে প্রথমে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জেলা বিএনপি, সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, জেলা শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ সুপার পিবিআই, গণপূর্ত বিভাগ, সামাজিক বনায়ন কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদ মিনার চত্বরে ছিলো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। রাতের প্রথম প্রহরে শহীদদের স্মরণে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা। ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com