বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় র‌্যাব এর অভিযানে ৩৫৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ জন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ভোমরায় র‌্যাবের অভিযানে ৩৫৮ বোতল মাদকসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে ভোমরার হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকার রকিব হোসেনের বাড়ি থেকে উক্ত ফেন্সিডিল সাদৃশ্য উইন্সেরেক্স নামক উক্ত মাদক উদ্ধার করা হয়।

এসময় আটককৃতরা হলেন, হাড়দ্দহা মাঝেরপাড়া গ্রামের নাজিম সরদারের ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু এবং মোঃ মনিরুজ্জামান মনিরের ছেলে মোঃ আব্দুল কাদের (২৫)।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানতে পারে, সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ২০২৫ ভোরবেলা উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামি শরিফুল ইসলাম ওরফে কালু এবং মোঃ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে হাড়দ্দহা মাঝেরপাড়ার পলাতক আসামী রকিব হোসেন এর ইটের দেয়াল বেষ্টিত এক তলা বসতঘরের সিড়ির নিচ হতে ৩৫৮ বোতল উইন্সেরেক্স (ফেন্সিডিল সাদৃশ্য) নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করে।

জব্দকৃত মাদক ও গ্রেপ্তারকৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com