রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট :সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭নভেম্বর) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর এস আই বিশ্বজিৎ সরকার জানান, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com