বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ২ ( সদর ও দেবহাটা) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ বলেছেন, আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম শাহেদ বলেন, “দলীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার সাথেই থাকবো, ইনশাআল্লাহ। আমি যদি এবার না পাই, পরের বার পাবো, পরেরবার না পারলে তার পরেরবার। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি আপনাদের পাশে থাকবো।”

তিনি আরও বলেন, “সাতক্ষীরার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার প্রসার চায়। আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং করে যেতে চাই।”

এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ইতিবাচক সহযোগিতা থাকলে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়া আরও সহজ হবে।”

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেম, সাধারণ সম্পাদক ও বাসস প্রতিনিধি মো. আসাদুজ্জামানসহ প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com