রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় ১ কোটি ৩৫ লক্ষ টাকার স্বর্ণ সহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমানা দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় এক স্বর্ণকারবারিরকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্বার হয়েছে।

আটক হওয়া স্বর্ণকারবারির নাম রাশেদুল ইসলাম (২৪)। সে জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে।  শনিবার (০৯ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক মো. হরমুজ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১ কেজি ১০৯ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণেরর বারসহ রাশেদুল ইসলামকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক শনিবার (৯ নভেম্বর)  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান, এসময় ১টি ভ্যান যার মূল্য ৮০হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল উদ্ধার করা হয়। যার  সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ১৮৬ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com