শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়ধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান।

রবিবার (৬ অক্টোবর ) বেলা ১২ টায় উপজেলার হেলাতলা ইউনিয়নে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় হেলাতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: তাজমীর আলমের সাথে গ্রাম আদালতের কার্যক্রম, গ্রাম আদালতের সুবিধা, এখতিয়ার, আদালত গঠন, আদালত গঠনের প্রক্রিয়াসহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে ডিস্ট্রিক্ট ম্যানেজার গ্রাম আদালতের মামলার নথি সংরক্ষণ করায় সন্তোষ প্রকাশ করে মামলার নথি ও সকল রেজিস্টার আপডেট এবং ইউনিয়নে ছোটখাটো বিরোধগুলি গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তির অনুরোধ জানান।

পরে তিনি কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাত শেষে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিদর্শন করেন এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমানের সাথে গ্রাম আদালত কার্যক্রমের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ, শুক্লা মিশ্র, সাতক্ষীরা সদর উপজেলা কো-অর্ডিনেটর শেখ মুরাদুল হকসহ সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com