শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরা অনলাইন শপিংয়ের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: অনলাইন মার্কেটিংয়ের বড় প্লাটফর্ম সাতক্ষীরা অনলাইন শপিংয়ের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ‘স্বপ্ন-চেষ্টা-উদ্যোক্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের লেকভিউ ক্যাফে ও রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সাতক্ষীরা অনলাইন শপের এডমিন ফিরোজ আহমেদ (বাবু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক গোলাম সাকলাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকরা হচ্ছে ব্যবসার প্রাণ। আগে তাদেরকে গুরুত্ব দিতে হবে। উদ্যোগ মানে শুরু করেই সফল হয়ে যাওয়া নয়, এর পেছনে মেধা, শ্রম সবই ঢালতে হবে। তা না হলে হবে না। যারা উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাদের সফলতা মানে বাংলাদেশের সফলতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com