শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সাবেক সহ-সভাপতি ডাঃ দিলরুবার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সাবেক সহ-সভাপতি ও পেট্রন ডাঃ দিলরুবা খানম ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ইন্জিঃ আবুল কাসেম সমিতির সাবেক সভাপতি ও পেট্রনের সহধর্মিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৬ টার দিকে বার্ধক্যজণিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ সন্তানসহ (লন্ডন প্রবাসী) অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মায়ের দাফনের জন্য লন্ডন থেকে দেশে ফিরছেন তার সন্তানেরা। সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে সমিতি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, তিনি সাতক্ষীরার সার্বিক উন্নয়নে ও সমাজসেবায় অসামন্য অবদান রেখে গেছেন। রাজধানীর পান্থপথস্থ সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা নিজস্ব ফ্লাট ক্রয়েও তার অবিস্মরণীয় অবদান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com