বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই পুনর্মিলনী

 

বি.এম. জুলফিকার রায়হান ::

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক
এলামনাই এসোসিয়েশন অব সাতক্ষীরা আয়োজিত এসপিআই পুনর্মিলনী-২০২৫ গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০০৫-০৬ সেশনের শিক্ষার্থী ও আহবায়ক প্রকৌশলী মো: আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রকৌশলী জি.এম. আজিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদস্য সচিব জাবির বিন মাহফুজ।
এসময় স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন ২০০৪-০৫ সেশনের অত্র পলিটেকনিকের ১ম ব্যাচের কম্পিউটার টেকনোলজির প্রাক্তন মেধাবী ছাত্র অসীম ঘরামী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. এম.এম. নাজমুল হক, সিদ্দিক আলী, গৌতম কুমার বিশ্বাস এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. হাবিবুল্লাহ গাজী ও শেখ মো. গোলাম রাব্বানী প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনে ৪০০ জন প্রাক্তন শিক্ষার্থীদের ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। হৃদয়ে এস.পি.আই নামে একটি স্মরণিকার মোড়ক উম্মেচন করা হয়। স্মরণিকাটি সম্পাদনা করেন ২০০৫-০৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী মো. শাহরিয়ার কবির ও সহ-সম্পাদক প্রকৌ. মো. মনিরুল ইসলাম (মনি), সম্পাদনা পরিষদে ছিলেন পার্থ সরকার, কাজী মোস্তফা ইমরান, মোখলেছুর রহমান, মো. খালিদ হোসেন ও বাদশা আলম।

সভাপতি ও আহবায়ক প্রকৌশলী মো. আলমগীর হোসেন তার বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী, যারা স্পন্সর করেছেন এবং সর্বোপরি এই অনুষ্ঠান সফল করতে যারা ভূমিকা রেখেছেন তাদের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞ স্বীকার করেন।

বিকালে সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশনে করেন সংগীত শিল্পী পথিক নবী ও রক্সি। সব শেষ লটারী অনুষ্ঠিত হয় যেখানে ল্যাপটপসহ ৩০ টি পুরুষ্কার ছিলো। প্রোগ্রামটি সফল করতে যারা অবদান রেখেছেন তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com