বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা পৌরবাসীর বহুকাঙ্খিত সরকারি কলেজ রোডসহ মোট ৭টি সড়কের সংস্কারকরণ কাজের উদ্বোধন

ডেস্ক  রিপোর্ট: সাতক্ষীরা পৌরবাসীর বহুকাঙ্খিত সরকারি কলেজ রোডসহ মোট ৭টি সড়কের অবশেষে সংস্কারকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে পৌরসভার প্রায় ৮ কিলোমিটার এই সড়ক সংস্কারকরণ কাজের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতি।

সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, কেএফডব্লিউ এর প্রজেক্ট কনসালটেন্ট প্রকৌশলী মিরাজ আহম্মেদ, দুদক প্রতিরোধ কমিটি সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মহিতুর রহমান কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সেলিম, আসাদুজ্জামান খোকা, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক দুদায়েত মাসুদ অর্ঘ্য, সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর্জা রনি, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী পীযুষ মল্লিক সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সাতক্ষীরার পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের বহুকাঙ্খিত সাতক্ষীরা পৌরসভার ৭টি সড়ক সংস্কারকরণ কাজের আজ উদ্বোধন করা হয়েছে। সড়ক গুলোর মধ্যে রয়েছে, শহরের পোস্ট অফিস থেকে কলেজ রোড হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা পর্যন্ত, শহরের আলীয়া মাদ্রাসার সামনে থেকে পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদ পর্যন্ত, শহরের পারকুখরালি পানির প্রকল্প থেকে সরকারি গোডাউন পর্যন্ত সড়কসহ মোট ৭টি সড়কের প্রায় ৮ কিলোমিটার কাজের উদ্বোধন করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com