শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখল ও দূষণের বিরুদ্ধে অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল বহু বছর ধরে দখল ও দূষণের শিকার। উত্তর-দক্ষিণ ১৪ কিলোমিটার দীর্ঘ খালটি শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খালটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার জন্য এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

শুক্রবার (১ নভেম্বর) বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক নিজেই খালের দখলমুক্ত ও পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সরকারি কর্মকর্তা, সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা একযোগে এই অভিযানে অংশগ্রহণ করেন। সকলে মিলে খালের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ করেন এবং খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।

তিনি আরও বলেন, এই অভিযান শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিতভাবে খালটি পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।

সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com