বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা সীমান্তের সুন্দরবন অংশে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার চোরাই পণ্যসহ ৪ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের অভ্যন্তরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পণ্যসহ চার চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল। আটক চক্রটি শুধু চোরাচালান নয়, মানবপাচারসহ নানা অপরাধে জড়িত বলে সেনা সূত্রে জানা গেছে।

সেনাবাহিনী জানায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সাবেক জলদস্যু জামু ও তার সহযোগীদের অস্ত্র-গোলাবারুদসহ আটক অভিযানের সূত্র ধরে শুক্রুবার (৮ আগস্ট) রাতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ দল সুন্দরবনের একটি খালে এ অভিযান পরিচালনা করে। এসময় তারা চার চোরাকারবারিকে হাতে-নাতে আটক করে এবং ১৫ বস্তা চোরাই মালামাল জব্দ করে।

জব্দ মালামালের মধ্যে রয়েছে ১২ লাখ ৮০০ পিস ভারতীয় পাতা বিড়ি, ক্যান্সারের ওষুধ Methoxsalen 10 mg, Valganciclovir p 450 mg, Defrijet 500 mg মোট ২৬ হাজার ২৩০ পিস এবং অন্যান্য ওষুধ ৯৮২ পিস। এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে আনা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সেনা সদস্যরা।

আটকরা হলেন, কৈখালী গ্রামের আজিজুল হক (৩৮), ভেটখালী গ্রামের আশরাফ (২৮), পৈষাখালী গ্রামের সোবহান মোল্লা (৪০) এবং কৈখালী গ্রামের দেলোয়ার (৪৮)। তারা সবাই দীর্ঘদিন ধরে সুন্দরবন ঘেঁষা সীমান্ত এলাকায় সক্রিয় একটি চোরাচালান চক্রের সদস্য।

সেনাবাহিনী জানায়, এসব চোরাচালান দেশের রাজস্বের জন্য বড় হুমকি এবং সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করছে। আটক আসামি ও জব্দ মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com