বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা  সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে নয় লাখ টাকার ঔষধ–আগরবাতি জব্দ

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ঔষধ ও আগরবাতি পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৩৩ ব্যাটালিয়ন। জব্দ করা মালামালের বাজারমূল্য ৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ নভেম্বর ২০২৫) ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। সবগুলো অভিযানে ভারতীয় সীমান্তের বিভিন্ন মেইন পিলার সংলগ্ন এলাকা চিহ্নিত করে বিজিবির বিশেষ আভিযানিক দল অংশ নেয়।
বিজিবির দাবি, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি এলাকায় লক্ষীদাড়ি নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং কালিয়ানী বিওপি এলাকায় একই ধরনের ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ আটক করা হয়।
তলুইগাছা বিওপির দল নটিজঙ্গল মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ উদ্ধার করে।
কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালি এলাকায় কাকডাঙ্গা বিওপির সদস্যরা বড় ধরনের চালান আটক করেন। এখানে ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ ও আগরবাতি পাওয়া যায়। একই দিনে মাদরা বিওপি মাঠপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
হিজলদী বিওপির সদস্যরা বড়ালী পোস্ট এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পণ্য চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল। ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারও উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com