বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে কালপতাকা মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়নের দাবিতে কালপতাকা প্রদর্শন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪ টায় ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কালপতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌ-রাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ – সভাপতি ইব্রাহিম কবির মিঠু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, নলতা ইউনিয়ন বি এন পি সহ সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন,দলটির তৃণমূলের কয়েকজন নেতাকর্মী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গণমানুষের নেতা ডাক্তার শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না দিয়ে অনেক কম জনপ্রিয় একজনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। এটা শুধু দলীয় নেতাকর্মীরা নয়, এ অঞ্চলের মানুষের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়নের দাবি জানিয়ে তারা বলেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত হরতাল, অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, কাফনের কাপড় নিয়ে অনশন কর্মসূচি পালনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, সোমবার মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পরপরই রাতে বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধদিবস হরতাল, মহাসড়ক অবরোধ, বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বুধবার স্মরণকালের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com