বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। শনিবার (০৮ নভেম্বর) ৫ম দিনে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপির কার্যালয়ে হাজির হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের মুখে ছিল নানা স্লোগান ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’। এতে কালিগঞ্জের আশপাশের এলাকা স্লোগানে মুখর ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমের মনোনয়ন দেওয়ার দাবি জানান। সমাবেশে নেতাকর্মীরা বলেন, আমাদের ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে । দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন বলে জানান তারা। ৫ম দিনের কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য শেষ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আহম্মেদ, যুগ্ম-আহবায়ক কাজী রাব্বি, সদস্য সচিব আব্দুল আজিজ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহম্মেদ, সদস্য সচিব কাজী সোহেল, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ফরহাদ সাদ্দাম, সদস্য সচিব পারভেজ, কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক সেলিম হোসেন, কালিগঞ্জ উপজেলা তাঁতিদলের সভাপতি ফারুক হোসেন, জেলা হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিলন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com