বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৪ জেলে আটক

ডেস্ক রিপোর্ট: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (১ মার্চ) সকালে বুড়িগোয়ালিনী স্টেশনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্টাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃত মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫) ও দক্ষিণ কদমতলা গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের স্মার্ট টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক জেলেদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, দায়িত্বশীল একটি সূত্র জানায়, পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম ২০ হাজার টাকার চুক্তিতে তাদের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার ব্যবস্থা করে দেন। টাকা নিয়েও আটক করায় বিষয়টি প্রকাশ্যে আসে। এছাড়া বেশকিছু মাছসহ তাদের আটক করা হলেও পরে মাছগুলোর কোন হদিস মেলেনি।

এ বিষয়ে পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে আমি কিছু জানি না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com