বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সুন্দরবনে কুমিরে নিয়ে যাওয়া জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে। সাত ঘণ্টা পরে রাত সাড়ে ১০টার দিকে ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুব্রত খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুভ্রত মণ্ডল ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পাস সংগ্রহ করে মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন।

ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন। তখন একটি কুমির তাকে ধরে টেনে নিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

সুব্রতকে কুমিরে ধরে নিয়ে গেছে- এমন খবর জানার পর অর্থশতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তার সন্ধানে সুন্দরবনের করমজল খালে তল্লাশি শুরু করেন।

পরে অনেক খোঁজাখুঁজির পর সুন্দরবনের করমজল খালের গজালমারী এলাকায় পানির নিচ থেকে ডুবিয়ে গ্রামবাসীরা তার মরদেহ উদ্ধার করেন বলে জানিয়েছেন ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি।

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ধর্মিয় আচার শেষে বুধবার তার মরদেহ দাহ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com