বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সুন্দরবনে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে গারাদোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণ শিকারের জন্য পেতে রাখা ফাঁদ উদ্ধার করেছেন বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা। শনিবার(৯আগস্ট) দুপুর আড়াইটার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের গারাদোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার পিচ হরিণ শিকারের ফাঁদ  উদ্ধার করে।
 এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরা শিকারীর দল গহিন সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি নৌকা সহ হরিণ শিকারের ফাঁদ  উদ্ধার করে বনকর্মীরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় বন আইনে মামলা হয়েছে। শিকারীদের চিহ্নিত পূর্বক আটকের চেষ্টা অব্যহত আছে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com