বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা পাইলট-প্রকল্প এর অবহিতকারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর শ্যামনগর উপজেলা পরিষদের সভাকক্ষে বেসকারি সংস্থা লিডার্স এর আয়োজনে মেরিডিয়ান ইনস্টিটিউট এর সহযোগীতায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার শামসুজ্জাহান কনক।
লিডার্স এর সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন, সুন্দরবন পশ্চিম বনবিভাগ কর্মকর্তা এজেডএম হাসুনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদ হাসান, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, প্রাণীসম্পত অফিসার ড. সুব্রত কুমার বিশ্বাস, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সমিউল আযম মনীর, সিডিও’র নির্বাহী প্রধান গাজী আল ইমরান, সিএমসির সহব্যবস্থাপক কমিটির মাহামুদা বেগম সহ আরো অনেকে।
অনুষ্ঠিত সভায় শ্যামনগর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, বন বিভাগ প্রতিনিধিবৃন্দ, উপকারভোগীগণ, ইউল্যাব প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, লিডার্সের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকল্পটির আওতায় ব্লু-কার্বন সুরক্ষা ও বনায়ন কর্মসূচি গ্রহন করে নদীভাঙন রোধ, উপকূলীয় প্রতিবেশ সুরক্ষায় ২ একর ৪৯ শতক নদীর চরে পরিকল্পিতভাবে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। লিডার্স উপকূলীয় অঞ্চলে টেকসই জীবিকা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সমন্বিত ওকৌশলগত পরিকল্পনা গ্রহন করে। সভায় প্রকল্পের অগ্রগতি, অভিজ্ঞতা, শিক্ষণ ও সাফল্যসমূহ অংশীজনদের সামনে উপস্থাপন করা হয়। এছাড়া প্রকল্প বাস্তবায়ন থেকে অর্জিত শিক্ষণের আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক সুপারিশ গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com