বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সুন্দরবনে ৬৩০ কেজি কাঁকড়া ও ট্রলার জব্দ

স্টাফ রিপোর্টার:  সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে আহরণকৃত ৬৩০ কেজি কাঁকড়া জব্দ করেছেন কাটেশ্বরী টহল ফাঁড়ির সদস্যরা। বুধবার (১৬ জুলাই) রাত ১টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে ট্রলার সহ ৬৩০ কেজি কাঁকড়া জব্দ করে। এসময় ট্রলার চালক উপজেলার চকবারা গ্রামের ইয়াকুব আলী (৪৫) কে আটক করে বন বিভাগ।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণ করায় ১টি ট্রলার, ৬৩০ কেজি  কাঁকড়া সহ ট্রলার চালককে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। ট্রলার চালককে আলামত সহ সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com