বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সুন্দরবন রক্ষায় সাতক্ষীরায় সাংবাদিকদের সভা

সাতক্ষীরা প্রতিনিধি:
‘সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘সুন্দরবনের জন্য সাংবাদিকতা’ শীর্ষক মতবিনিময় সভা।

রোববার (১৮ মে) বেলা ১১টায় শহরতলির ত্রিশ মাইল এলাকায় রূপান্তর ও অগ্রগতি সংস্থার যৌথ উদ্যোগে অগ্রগতির রিসোর্ট ও ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

রূপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ টংকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক মনিরুল ইসলাম মিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জার্নালিজম ফর সুন্দরবন’ কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সদস্য সচিব আহসান রাজিব এবং উপদেষ্টা জিএম মুজিবর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল কুদ্দুস, গোলাম সরোয়ার, সামিউল আযম মনির, এম রফিক, আসাদুজ্জামান মধু, আখতারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, মনিরুল ইসলাম মনি, আকরামুল ইসলাম ও অনাথ কুমার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের প্রতিনিধি গোলাম কিবরিয়া।

সুন্দরবনের সংকট ও সমাধানের উপায় নিয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিল্পবর্জ্য, তেল নিঃসরণ, প্লাস্টিক দূষণ, কীটনাশকসহ নানা কারণে সুন্দরবনের পরিবেশ হুমকির মুখে। শুধু জীববৈচিত্র্যই নয়, এ দূষণের প্রভাব পড়ছে বন-নির্ভর মানুষের জীবন ও জীবিকায়ও।

বক্তারা আরও বলেন, সুন্দরবনকে রক্ষায় দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি, বিকল্প জীবিকার ব্যবস্থা ও পরিবেশবান্ধব পর্যটনের প্রসার জরুরি। বিশেষ করে পলিথিনমুক্ত সুন্দরবন গড়তে হলে এর ব্যবহার নিরুৎসাহিত করতে হবে এবং টেকসই বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা সাংবাদিকদের তথ্যভিত্তিক, অনুসন্ধানী এবং ধারাবাহিক প্রতিবেদন তৈরির মাধ্যমে সুন্দরবনের সংকট তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকদের সক্রিয় ভূমিকা সুন্দরবন রক্ষার আন্দোলনকে আরও বেগবান করতে পারে। এ লক্ষ্যে অংশগ্রহণকারী সাংবাদিকরা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় ১০ হাজার করে পরিবেশবান্ধব ব্যাগ (পলিথিনের বিকল্প) বিতরণের ঘোষণা দেওয়া হয়। একজন ব্যক্তি এক বছর পর্যন্ত এসব ব্যাগ ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com