বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সুলতানপুর কাজীপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন: মসজিদ কমিটির সভায় নেওয়া হলো সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে এলাকাবাসীর উদ্যোগে গঠিত হলো মাদকবিরোধী কমিটি।

শুক্রবার (২৭ জুন) জুম্মার নামাজের পর কাজীপাড়া জামে মসজিদ কমিটির এক বিশেষ সভায় এই কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।

মাদকের ভয়াবহতা নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যেই গঠিত হয় এলাকাভিত্তিক এই কমিটি। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজী কবিরুল হাসান বাদশা, কাজী মাগফুর এবং কাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সবুর ও মোয়াজ্জিন। কমিটির আহ্বায়ক করা হয়েছে তৌহিদুর রহমান ডাবলুকে এবং সদস্য সচিব হয়েছেন কাজী সেলিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কাজী আসলাম, আব্দুল হান্নান, মহিদ, কাজী বাবু, আক্তার, তারা, দিপু, বিমান, পল্লব, মনি, রাজীব, জাফির, বাবন, নাসিম ও আবু সাইদ।

এই কমিটি কাজীপাড়া এলাকাজুড়ে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবে। পাশাপাশি এলাকায় কিশোর ও যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালাবে। মসজিদের খুতবায় মাদকের ক্ষতিকর দিক এবং ইসলামের দৃষ্টিতে এর অবস্থান তুলে ধরা হবে নিয়মিত। এছাড়া এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কাজীপাড়ায় যেন কোনো বাড়ির মালিক মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর নিকট বাড়ি ভাড়া না দেন, তা কঠোরভাবে নজরদারি করা হবে।

কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান ডাবলু বলেন, “মাদক শুধু একজনকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। আমরা এলাকাবাসী একজোট হয়ে এই ভয়াবহতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিয়েছি। প্রশাসনের সহায়তায় আমরা একটি মাদকমুক্ত কাজীপাড়া গড়তে চাই।”

কাজীপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সবুর জানান, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, সমাজ গঠনের কেন্দ্রও বটে। আমরা জুমার খুতবায় নিয়মিত মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করব, যাতে মানুষ সচেতন হয়।”

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ধর্মীয় নেতৃত্বকে একত্রে কাজে লাগানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। কাজীপাড়াবাসীর এই সম্মিলিত প্রয়াস অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হয়ে উঠতে পারে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com