বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

১ যুগ পর আসিফ

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সংগীতচর্চার পাশাপাশি তিনি একজন ভীষণ রাজনীতি সচেতন মানুষ। তা তার বিভিন্ন প্ল্যাটফর্মের লেখায় ও বক্তব্যে ফুটে ওঠে।

বেশ কয়েক বছর আগে দেশের রাজনীতিতে সক্রিয়ও ছিলেন আসিফ। কিন্তু বর্তমানে সক্রিয় রাজনীতি না করে প্রায় নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের রাজনীতির বিভিন্ন অসঙ্গতি সমস্যা ও সম্ভাবনা নিয়ে পোস্ট দেন এ বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত এ শিল্পী।

৯ মার্চ দীর্ঘ ১২ বছর পর নির্বাচনে ভোট দিলেন আসিফ। একইসঙ্গে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেছেন এ সংগীত তারকা। বিষয়টি ফেসবুকে এ গায়ক নিজেই জানিয়েছেন।

শনিবার (৯ মার্চ) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে ভোট দেন আসিফ। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভোট প্রদনের বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দেন।

পোস্টে আসিফ আকবর উল্লেখ করেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। শেষ ভোট দিয়েছিলাম ২০১২ সালের কুসিক নির্বাচনে। প্রথম ভোট দিলাম ইভিএম মেশিনে। কুমিল্লা সিটির কর্পোরেশনের একজন সাধারণ নাগরিক আমি, নগরের অভিভাবক নির্বাচনে নিজের দায়িত্ব পালন করলাম। যিনি নির্বাচিত হবেন তাকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি নতুন মেয়র নগরবাসীর আশা আকাঙক্ষার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পথিকৃৎ কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com