বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

স্টাফ রিপোর্টার

সব বৈষম্যদূরীকরণ ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ৪ দফা দাবিতে ক্লাস বর্জন করে নলতায় অবস্থিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), সাতক্ষীরা এর শিক্ষার্থীরা ধর্মঘট করছেন।
সোমবার সকাল ১০ টায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কালিগঞ্জের নলতায় অবস্থিত ম্যাটস সাতক্ষীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন ম্যাটস সাতক্ষীরার শিক্ষার্থীরা ।

অনতিবিলম্বে ১০ গ্রেডে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন চাই ( কমিউনিটি ক্লিনিক সহ সকল সরকারি ও বেসরকারি হসপিটাল/ক্লিনিকে পাসকৃত ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা)। অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের ন্যায় ১ বছরের ভাতাসহ ইন্টার্নশিপ ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন চাই। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ড গঠন করা। বিএম& ডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ চাই ? এই চার দফা দাবির কথা উল্লেখ করেন তারা।
তারা বলেন, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন না করলে তারা ফরম ফিলআপ করবেন না এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
“আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এ কেমন আজব দেশ ডিপ্লোমাতেই জীবন শেষ, প্রহসনের কারিকুলাম মানি না মানবো না, ৪ দফা ৪ দাবি মানতে হবে মানতে হবে এসব শ্লোগান দিতে থাকেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ, ম্যাটস সাতক্ষীরা শাখার সভাপতি নাগিব মাহফুজ বলেন,আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না, প্রয়োজনে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com