শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

বাল্য বিবাহের দায়ে তালায় স্বামীর ৪০ দিনের জেল-জরিমানা

বি. এম. জুলফিকার রায়হান, তালা: ১৫ বছরের কিশোরীকে বিয়ে করার দায়ে সাতক্ষীরায় তালায় স্বামীকে ৪০ দিনের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে তালার নেহালপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বামী মো. আবু নাহিদ রোচি খান’র উপর এই দন্ডাদেশ হয়।
সূত্রে জানাগেছে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের রহমত খানের ছেলে মো. আবু নাহিদ রোচি খান গত সোমবার খুলনার নোটারী পাবলিকের মাধ্যমে তালার নেহালপুর গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেন। ওই কিশোরী কেশবপুর সদরের একটি মাদ্রাসায় ৯ম শ্রেণিতে অধ্যায়নরত। বিয়ের পর গত বুধবার স্বামী রোচি খান শশুর বাড়িতে বেড়াতে আসলে বিয়ের বিষয়টি জানাযানি হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের এক কিশোরীর বাল্যবিবাহের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কনের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মো. রাসেল’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় বাল্য বিবাহের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কিশোরীর স্বামী মো. আবু নাহিদ রোচি খানকে ৪০ দিনের কারাদন্ডসহ ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একইসাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ১৮ বছর বয়ষ পূর্ন না হওয়া পর্যন্ত কনের ঘর-সংসার করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com