বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের নামে অপ-প্রচারের ঘটনায় জিডি

 দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন এর নামে অপ-প্রচারের ঘটনায় সাধারণ ডায়েরী দায়ের হয়েছে। যার নং-২৪৯। গত ৬ মার্চ তারিখে রাত ১০.৩৩ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশের মুখ নামক অনলাইন পত্রিকা ও ধ্রুব তারা নামক ফেইসবুকে ফেনসিডিল নিয়ে একটি পোষ্ট করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন জানান, একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানীর চেষ্টা করে। যে বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে, সে বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানিনা। আমার সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে কোন মামলা বা মাদক সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ নেই। কোন অজ্ঞাতনামা ব্যক্তি বা বাক্তিরা আমার মানসমান নষ্ট ও বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে এ গুজব ছড়ানো হয়েছে। এঘটনায় আমি নিজের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করেছি। এধরণের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com