মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

রাতের আধারে পারুলিয়া সাপমারা খালের পাড় দখল!

নিজস্ব প্রতিনিধি: সারাদিন রোজা শেষে সবাই যখন তারাবি নামাজ আদায় করছে। ঠিক সেই সময় সরকারি খাল পাড়ের জমি দখলে ব্যস্ত ছিল একদল মানুষ।

শুক্রবার (১৫ মার্চ) রাতের আধারে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া সাপমারা খালের পাড়ে বাঁশের  ঘেরা বেড়া দিয়ে দখলে নিয়েছে একটি প্রভাবশালী চক্রটি।

স্থানীয়রা জানান, সাপমারা খালটি কয়েক বছর আগে ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করা হয়। সে সময় খালের পাড়ে অসংখ্য স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। তৎকালীন সময় সরকারি খালের পাড়ের দখলদারদের উচ্ছেদে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। আবারও ফিল্ম স্টাইলে খালের পাড় দখল করে স্থাপনা করার চেষ্টা করছে একটি প্রভাবশালী চক্র। সখিপুর বাজার ও পারুলিয়া সংযোগ ব্রিজের উত্তর পাশের খালের পাড়ের জমিতে বাঁশের তৈরি বেড়া দিয়ে দেয়া হয়েছে।

দেবহাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় কয়েকজন বিষয়টি আমাকে জানিয়েছে। সকালে এ বিষয়ে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com