Saturday , 2 November 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

তালায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

প্রতিবেদক
mir khairul alam
November 2, 2024 7:41 pm

বি. এম. জুলফিকার রায়হান, তালা: সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বর্ণাঢ্য আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপ-শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালি শেষে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে দিবসটি পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ওসি মো. মাইনুদ্দীন। অন্যান্যের মধ্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ স্বপন মিত্র, তালা থানার এসআই মো. আব্দুল হালিম, সাংবাদিক আশরাফ আলী, সমবায়ীদের মধ্যে এড. রবিউল ইসলাম, শেখ রহমত আলী এবং মুশফেকুজ্জামান ইমন সহ সমবায়ী, সাংবাদিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে কর্মসূচীর সুচনা করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তালায় ভ্রাম্যমান আদালতে নকল কীটনাশক বিক্রেতার ৪০ হাজার টাকা জরিমানা

আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী সম্মেলন

দেবহাটার ইউএনও’র সাথে সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়

দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে ঘোষণা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তালায় সিএসও কমিটি গঠন

তালায় টিআরএম’র ক্ষতিপূরণ দাবীতে স্মারকলিপি প্রদান

নলতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালায় বিএনপির নেতা হাবিবুল ইসলামের পূজা মন্ডপ পরিদর্শন

তালায় দুর্যোগে নারী বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ